ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

দৌলতদিয়ায় জুয়ার টাকা ভাগাভাগি করতে গিয়ে ফেরি থেকে পড়ে একজন যুবক নিখোঁজ

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে জুয়ার টাকা ভাগাভাগি করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে পদ্মা নদীতে মোঃ রেজাউল সিকদার (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবক বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার বাসিন্দা মৃত মহিউদ্দিন সিকদারের কনিষ্ঠ ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ফেরিঘাট হতে নদীতে পড়ে নিখোঁজ হয়। ডুবুরি দল উদ্ধার কাজ চলমান রেখেছেন।


স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রিয়াজুল শেখ নামে একজন জানান, নিখোঁজ রেজাউল ফেরির একজন যাত্রীর সাথে পন্টুনে ধস্তাধস্তির একপর্যায়ে নদীতে লাফ দিলে যাত্রীও সাথে সাথে নদীতে লাফ দেয়। স্থানীয়রা এক পর্যায়ে যাত্রীকে উঠাতে সক্ষম হলেও নিখোঁজ রেজাউল সাঁতরে পাড়ে উঠতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা পরে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়। পরে ব্যর্থ হলে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চলমান রেখেছে।


নিহতের বড় ভাই মোঃ হারুন সিকদার বলেন, আমার ভাইকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে।  জমিজমা সংক্রান্ত বিষয়ে আনু খা তার লোকজন কৌশলে তার মাথায়  ইট মেরে তলিয়ে  দেয়।


এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে । বিকেল থেকে অভিযান পরিচালনা করে রাত ৭ টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলমান। সেই সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি দল তাদের সাথে কাজ করছে বলে তিনি জানান।

ads
ads
ads

Our Facebook Page